Advertisement
E-Paper

আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ বনগাঁয়

দিনের বেলায় প্রকাশ্যে একটি স্বর্ণঋণ সংস্থার অফিসে চড়াও হয়ে নিরাপত্তা কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং তাঁর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ‌নগদ টাকা এবং সোনা লুঠ করে পালাল মুখোশ পরা এক দুষ্কৃতী। শনিবার বিকেলে বনগাঁ শহরের মতিগঞ্জ এলাকার ঘটনা।

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৯

দিনের বেলায় প্রকাশ্যে একটি স্বর্ণঋণ সংস্থার অফিসে চড়াও হয়ে নিরাপত্তা কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং তাঁর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ‌নগদ টাকা এবং সোনা লুঠ করে পালাল মুখোশ পরা এক দুষ্কৃতী। শনিবার বিকেলে বনগাঁ শহরের মতিগঞ্জ এলাকার ঘটনা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করেছে। যশোহর রোডের পাশে একটি ভবনের দোতলায় ওই সংস্থার অফিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌনে চারটের সময় ওই দুষ্কৃতী ঢোকে। তার পরনে ছিল কালো প্যান্ট, ফুলহাতা জামা। ঢুকেই নিরাপত্তা কর্মীর পেটে সে আগ্নেয়াস্ত্র ঠেকায়। তার পরেই তাঁর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয়। অফিসের গ্রাহক এবং কর্মীদেরও সে আগ্নেয়াস্ত্র তুলে ভয় দেখায়। লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেয়। তারপরে লকার থেকে প্রচুর সোনা এবং নগদ টাকা লুঠ করে পালায়। ঘটনার সময়ে ওই অফিসে ছিলেন চাঁদপাড়ার বাসিন্দা রূপালি ঘোষ। তিনি বলেন,‘‘একটি ধারাল অস্ত্র আমার গলায় ঠেকিয়ে ছিল। আমার গলা কেটে যেতে পারত।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy