Advertisement
E-Paper

বনগাঁয় শুরু আট দলের ফুটবল

জাগ্রত সঙ্ঘের পরিচালনায় শনিবার থেকে বনগাঁ স্টেডিয়ামে শুরু হল আইএফএ অনুমোদিত আট দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম দিনের খেলায় গোপালনগরের নহাটা অভিযান সঙ্ঘ ১-০ গোলে হারিয়ে দেয় বঙ্গরূপা স্পোর্টিং ক্লাবকে। গোলটি করেন অমিত সাহা। খেলার শুরু থেকেই বঙ্গরূপা চেপে ধরেছিল অভিযানকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ০২:২৩
খেলার একটি মুহূর্ত। নিজস্ব চিত্র।

খেলার একটি মুহূর্ত। নিজস্ব চিত্র।

জাগ্রত সঙ্ঘের পরিচালনায় শনিবার থেকে বনগাঁ স্টেডিয়ামে শুরু হল আইএফএ অনুমোদিত আট দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম দিনের খেলায় গোপালনগরের নহাটা অভিযান সঙ্ঘ ১-০ গোলে হারিয়ে দেয় বঙ্গরূপা স্পোর্টিং ক্লাবকে। গোলটি করেন অমিত সাহা।

খেলার শুরু থেকেই বঙ্গরূপা চেপে ধরেছিল অভিযানকে। কিন্তু আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তারা কোনও গোল পায়নি। প্রথমার্ধের শেষ মিনিটে বঙ্গরূপার এক বিদেশি খেলোয়াড়ের নেওয়া ফ্রি-কিক দুরন্ত ভাবে বাঁচিয়ে দেন অভিযানের গোলকিপার জগন্নাথ প্রামাণিক। দ্বিতীয়ার্ধেও বঙ্গরূপা বিপক্ষের বক্সে চাপ বজায় রাখলেও জগন্নাথের দক্ষতায় কোনও গোল করতে পারেনি। তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হন। দ্বিতীয়ার্ধের সতেরো মিনিটে অভিযানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন অমিত। উপস্থিত দর্শকেরা একটি উপভোগ্য ম্যাচ দেখে খুশি হন।

এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রাই জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলান। সুষ্ঠু ভাবে খেলা পরিচালনার জন্য বাইরে থেকে রেফারি আনা হয়েছিল। প্রতিযোগিতার ফাইনাল হবে ২৭ ডিসেম্বর। উদ্যোক্তাদের পক্ষে মলয় বসু জানান, দুঃস্থ পড়ুয়াদের সাহায্য করতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy