দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজারে ভোটার তালিকা সংশোধন (এসআইআর)-কে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। মৃত ব্যক্তিকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সবুজ সঙ্কেত দেওয়ার অভিযোগ উঠেছে এক অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)-এর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পর্যবেক্ষকেরা বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন নির্বাচন কমিশনের সদর দফতরে।
অভিযোগ, মহম্মদ শহিদুল হক নামে এক ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয়ে তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে শুনানিতে তলব করা হয়। কমিশনের তরফে জানানো হয়, আগামী ৩ ফেব্রুয়ারি উপযুক্ত নথি-সহ উপস্থিত থাকতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই শহিদুল হকের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট দফতরে মৃত্যুর শংসাপত্র জমা দিয়ে জানান, তিনি আর জীবিত নন। পরিবারের তরফে মৃত্যুর সরকারি প্রমাণপত্র জমা পড়া সত্ত্বেও অভিযোগ, সংশ্লিষ্ট এইআরও ওই ব্যক্তিকে যোগ্য ভোটার হিসেবে ক্লিনচিট দেন এবং চূড়ান্ত তালিকায় তাঁর নাম বহাল রাখার প্রক্রিয়ায় সম্মতি জানান। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ‘সুপার চেকিং’-এর সময়। নথিপত্র খতিয়ে দেখে তারা অসঙ্গতি চিহ্নিত করেন।
এর পর গোটা বিষয়টি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কমিশনের উচ্চপর্যায়ে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসনিক গাফিলতি নাকি ইচ্ছাকৃত পদক্ষেপ—তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা