গরুপাচার করার সময়ে সীমান্তরক্ষীদের হাতে আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ে গেল এক বাংলাদেশি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের কৈজুড়ি সীমান্তে। ধৃত আলম সর্দারের বাড়ি বাংলাদেশের ছ’ঘরিয়া গ্রামে। তাঁর থেকে কয়েকটি গরু ও একটি রিভলভার উদ্ধার হয়েছে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস হল বসিরহাটের অন্য সীমান্ত দিয়ে গরু পাচার এক রকম বন্ধ হয়ে গেলেও হিঙ্গলগঞ্জ এবং স্বরুপনগর সীমান্ত গিয়ে গরু পাচার চলছে। সেখানে চৌকি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সোমবারের ঘটনায় ২১টি গরু আটক করা হয়েছে।