নির্বাচনী প্রচার শুরু করার আগে, শুক্রবার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী কেডি বিশ্বাস তৃণমূলের বহিষ্কৃত মন্ত্রী তথা মতুয়া ঠাকুর পরিবারের ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের দ্বারস্থ হলেন। ঘটনার আকস্মিকতায় মঞ্জুলবাবুও যথেষ্ট বিব্রত। তৃণমূল থেকে বহিষ্কৃত হলেও বা মন্ত্রিত্ব চলে গেলেও মতুয়াদের একাংশের মধ্যে মঞ্জুলের এখনও কিছু প্রভাব আছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এ কারণেই মঞ্জুলকে প্রচারে পাশে চাইছেন বিজেপি প্রার্থী। এ নিয়ে প্রশ্ন করা হলে মঞ্জুল অবশ্য চটে যান। কেডি বলেন, ‘‘আমি নিজে মতুয়া। ঠাকুর পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। ’’