হাসপাতালে বিভিন্ন রকমের দুর্নীতির প্রতিবাদে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বসিরহাট জেলা স্বাস্থ্য অধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল কংগ্রেস। শুক্রবার দুপুরে জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল বসিরহাট জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে যান। অমিতবাবু বলেন, ‘‘হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হচ্ছে আর বসিরহাট জেলা হাসপাতালে বহু মূল্যবান যন্ত্রপাতি বস্তা-বন্দি করে রাখা হয়েছে। হাসপাতালের পাশে রমরমিয়ে নার্সিংহোম তৈরি হচ্ছে। অথচ প্রশাসন নীরব।’’