Advertisement
E-Paper

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএল-এ লখনউ বনাম গুজরাতের ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ০৭:১৯
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সাত দিন হয়ে গেল রামপুরহাটের খুন ও পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনার। ওই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযুক্ত এবং সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েক জন প্রভাবশালীর নাম উঠে আসছে। আজ, সোমবার নজর থাকবে সেই তদন্তের গতিপ্রকৃতির দিকে।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আজ দ্বিতীয় দিন। আজকে দার্জিলিংয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ভারত বন্‌ধ

১২ দফা দাবি নিয়ে আজ ভারত বন্‌ধ ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। তাদের সেই প্রতিবাদ কর্মসূচির দিকে নজর থাকবে। কিন্তু ওই বন্‌ধের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তারা সমস্ত সরকারি কর্মচারিদের হাজিরার নির্দেশ দিয়েছে।

বিধানসভা অধিবেশনের শেষ দিন

আজ বিধানসভার অধিবেশনের শেষ দিন। সকাল ১১টা নাগাদ শুরু হবে অধিবেশন। সেখানে বাজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।

বিশ্ববঙ্গ নিয়ে বৈঠক

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে আজ জেলাশাসকদের নিয়ে নবান্নে একটি বৈঠক করতে পারেন মুখ্যসচিব। বিকেলে ওই বৈঠকটি হওয়ার কথা।

গ্রাফিক:  সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

বিজেপি-র প্রতিবাদ কর্মসূচি

রাজ্যে আইনের শাসনের দাবিতে আজ বিজেপি-র প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসূচি রয়েছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করবে গেরুয়া শিবির। সেখানে থাকার কথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুপুর ২টো নাগাদ সমাবেশ শুরু হওয়ার কথা।

মুকুল রায় মামলার শুনানি

মুকুল রায়ের দলত্যাগ বিরোধী মামলার শুনানি রয়েছে আজ কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির এজলাসে মামলাটির শুনানি শুরু হতে পারে।

ইউক্রেনের পরিস্থিতি

শনিবার রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক আদালত অবিলম্বে যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছে রাশিয়াকে। ইউরোপ-আমেরিকা একের পর নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে মস্কোর উপরে। কিন্তু তাতেও থেমে নেই রাশিয়া। স্তিমিত হচ্ছে না ওই দুই দেশের যুদ্ধ পরিস্থিতি। এক মাস পেরিয়ে গেলেও ইউক্রেনের একের পর এক শহর দখল করছে রুশ বাহিনী। এমতাবস্থায় সেই পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

আইপিএল

আজ আইপিএল-এ লখনউ বনাম গুজরাতের ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

Mamata Banerjee IPL 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy