কাজের প্রলোভন দেখিয়ে প্রায় ২২ জনের কাছ থেকে লক্ষাধিক টাকা-সহ পাসপোর্ট জমা নিয়ে ভুয়ো ভিসা দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গত ১৭ জানুয়ারি স্বরূপনগরের বাসিন্দা, ফারুক মণ্ডল নাম এক ব্যক্তিউস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, উস্তিথানা এলাকার শিরাকোলের বাসিন্দা কয়েক জন বিদেশে চাকরিদেওয়ার নামে ২২ জনের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয়। টাকা নেওয়ার কিছু দিন পর ভিসা দেওয়া হয়। কিন্তু তার পরেই জানা যায়,ভিসাগুলি ভুয়ো। এই অভিযোগের ভিত্তিতে উস্তি থানায় একটি মামলা রুজু করা হয়।
তদন্তে নেমে উস্তি থানার পুলিশ ২৫ জানুয়ারি গোলাম মোস্তাফাশেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ২৭ জানুয়ারি রামিজউদ্দিনশেখ এবং আফ্রিদি শেখ নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতারকরে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রচুর পরিমাণে পাসপোর্ট উদ্ধারকরা হয়। দুই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া দু’টি গাড়ি থেকেও মেলে কিছু পাসপোর্ট।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জ়োনাল) সন্দীপ গড়াই জানান, এইঘটনায় আরও বেশ কিছু ব্যক্তিজড়িত বলে অনুমান। পুলিশের সন্দেহের তালিকায় থাকা ব্যক্তিরা সকলেই উস্তি থানা এলাকার রাজারহাট মোল্লাপাড়ার বাসিন্দা।তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তেরা মূলত একটি ওয়টস্যাপ গ্রুপের মাধ্যমে কাজের প্রলোভন দেখিয়ে এই প্রতারণা চক্র চালাত।
পুলিশ জানায়, প্রায় সাত-আট মাস আগে আরও একটি মামলায় ১০০টিরও বেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে ধৃতদের কোনও যোগসূত্র আছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)