E-Paper

‘হেরিটেজ ওয়াক’-এ রেলের ইতিহাসের ঝলক

ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে শনিবার প্রায় ১২৬ বছরের পুরনো ওই প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরতে আয়োজিত হয় এক ‘হেরিটেজ ওয়াক’। জার্মানি ও রাশিয়ার কনসাল জেনারেল, ব্রেথওয়েট ও বামার লরি সংস্থার প্রতিনিধিরা, রেলের প্রাক্তন ও বর্তমান আধিকারিক এবং রেলপ্রেমীরা এতে অংশ নেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩

ছবি: সংগৃহীত।

হাওড়া থেকে ট্রেন চলাচল শুরুর আগেই একাধিক বিপর্যয়ের মুখে পড়েছিল ইস্ট ইন্ডিয়ান রেল। যার জেরে দেশের মধ্যে প্রথম রেল চলাচলের কৃতিত্ব কলকাতার হাতছাড়া হয় বলে মনে করা হয়।

সেই অভিজ্ঞতার পরই হাওড়ার কাছে কোচ ও যন্ত্রাংশ তৈরির উদ্যোগ শুরু হয়। ১৮৬৩ সালে গড়ে ওঠে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ, যা ১৯০০ সালে লিলুয়ায় স্থানান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এখানে সামরিক যান, অ্যাম্বুল্যান্স এবং ট্যাঙ্ক তৈরি হয়েছে।

ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে শনিবার প্রায় ১২৬ বছরের পুরনো ওই প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরতে আয়োজিত হয় এক ‘হেরিটেজ ওয়াক’। জার্মানি ও রাশিয়ার কনসাল জেনারেল, ব্রেথওয়েট ও বামার লরি সংস্থার প্রতিনিধিরা, রেলের প্রাক্তন ও বর্তমান আধিকারিক এবং রেলপ্রেমীরা এতে অংশ নেন।

‘বাউল’ সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ঘুরিয়ে দেখানো হয় সংস্থার পুরনো যন্ত্রাংশ, ঐতিহ্যবাহী বাংলো ও শতাব্দী প্রাচীন জলাধার। প্রদর্শিত হয় একটি তথ্যচিত্রও। সংস্থায় বর্তমানে রেল কোচের খোলনলচে বদল করে বদল মেরামতি ছাড়াও বিশেষ কোচ তৈরি করা হয়। এ দিন সংস্থার কর্তা জ্যোতিষ কুমার ও রেল বোর্ডের প্রাক্তন কর্তা সঞ্জয় মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

World Heritage Day liluah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy