Advertisement
E-Paper

রাজ্যের সব সরকারি অফিসে বসবে স্মার্ট মিটার! তিন সপ্তাহের মধ্যে কাজ শেষের নির্দেশ

আগামী তিন সপ্তাহের মধ্যে সব ক’টি সরকারি দফতরের অফিসে স্মার্ট মিটার বসানোর কাজ সম্পন্ন করতে হবে। অগস্ট মাসের মধ্যে যাতে সেগুলি চালু করা যায়, তা দেখার নির্দেশও দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৬:৪৪
West Bengal Chief Secretary Manoj Agarwal orders installation of smart meters in all government offices

স্মার্ট বিদ্যুৎ মিটার। — ফাইল চিত্র।

রাজ্যের সব সরকারি দফতরে অবিলম্বে স্মার্ট মিটার বসাতে হবে। সময় বেঁধে দিয়ে নির্দেশ জারি করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল। সব দফতরের প্রধান, বিভাগীয় কমিশনার, সব জেলাশাসক, রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুয়ায়ী, আগামী তিন সপ্তাহের মধ্যে সব ক’টি সরকারি দফতরের অফিসে স্মার্ট মিটার বসানোর কাজ সম্পন্ন করতে হবে। অগস্ট মাসের মধ্যে যাতে সেগুলি চালু করা যায়, তা দেখার নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির আর্থিক অবস্থার উন্নতির জন্য ‘রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশান সেক্টর স্কিম (আরডিএসএস)’ চালু করেছে সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী, সরকারি অফিসগুলিতে প্রিপেড স্মার্ট বিদ্যুৎ মিটার বসানো বাধ্যতামূলক।

নির্দেশ মেনে স্মার্ট মিটার বসানোর কাজ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলাশাসক, রাজ্য পুলিশের ডিজি-কে। এ ব্যাপারে রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলিকে সহযোগিতা করতেও বলা হয়েছে।

২০০৩ সালে সংসদে পাশ হয়েছিল ‘মিটার রেগুলেশন’ সংক্রান্ত বিল। যা পরে আইন হয়। সেই আইন সংশোধন করা হয়েছিল ২০০৬ সালে। উপভোক্তা অধিকার বিষয়ক আরও কিছু বিষয় সংশোধিত হয়েছে ২০২০ সালে। তার ভিত্তিতেই ২০২৪ সালে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যার অন্যতম ছিল, বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণের প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার বসানো হবে। তবে রাজ্যে এই কাজ শুরু হলেও একটা সময় থমকে যায়। তবে রাজ্যে পালাবদলের পর আবার স্মার্ট মিটার বসানোর কাজে জোর দিচ্ছে বিজেপি সরকার। সেই পদক্ষেপ শুরু হচ্ছে রাজ্যের সরকারি দফতরের অফিসগুলিকে দিয়ে।

Smart Meter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy