Advertisement
E-Paper

‘টাকা মেরেছেন মদন’, মুখ ফস্কে বলে ফেললেন অভিষেক?

প্রশ্ন উঠেছে, বিজেপিকে বিঁধতে গিয়ে অভিষেক যে ভাবে মদনবাবুর নাম টেনেছেন, তা কি কার্যত মদনবাবুকেই বিঁধছে না? এ নিয়ে একটি কথাও বলতে চাননি মদন। আর তৃণমূলের একাংশের ব্যাখ্যা, ওটা ‘বলার ভুল’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ১৩:৪০
মদন মিত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মদন মিত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সারদা-কাণ্ডে দলের নেতা মদন মিত্রের দিকে আঙুল তুলে দিলেন খোদ তৃণমূল নেতৃত্ব। তিনি সারদার দু’হাজার কোটি টাকা ‘মেরেছেন’, এমন কথা বেরিয়ে এল সাংসদ ও যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে।

শুক্রবার পার্ক স্ট্রিট মোড়ে বক্তৃতার সময়ে অভিষেক বলেন, ‘‘সারদা সারদা করে যাঁরা গলা ফাটিয়েছেন, তাঁদের কাছে আমার প্রশ্ন, মানুষের দু’হাজার কোটি টাকা মেরে মদন মিত্রের মতো একজন নেতাকে তিন বছর জেলে থাকতে হয়েছে। অথচ এক দিকে বিজয় মাল্য ১০ হাজার কোটি টাকা নিয়ে অন্য দিকে ১৪ হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদি ভারত থেকে পালিয়ে গেলেন। ২৪ হাজার কোটি টাকা মারার জন্য বিজেপি নেতাদের জেলে ঢোকানো হবে না কেন, মানুষের মনে এ প্রশ্ন উঠছে।’’

প্রশ্ন উঠেছে, বিজেপিকে বিঁধতে গিয়ে অভিষেক যে ভাবে মদনবাবুর নাম টেনেছেন, তা কি কার্যত মদনবাবুকেই বিঁধছে না? এ নিয়ে একটি কথাও বলতে চাননি মদন। আর তৃণমূলের একাংশের ব্যাখ্যা, ওটা ‘বলার ভুল’।

আরও পড়ুন: ভিখারিনীর কোলে ঘুমন্ত শিশু বদলে যায়, সত্যিই ইনি মা তো?

আরও পড়ুন: লোকসভায় সব চাই, লক্ষ্য অভিষেকের

Madan Mitra Abhishek Banerjee মদন মিত্র
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy