Advertisement
E-Paper

Goa TMC: ভোটের প্রস্তুতি দেখতে ফের চার দিনের গোয়া সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোট প্রস্তুতিতে নজর দিতে ফের গোয়া গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৮:১৪
ফের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ফের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

গোয়ায় ভোট আগামী ১৪ ফেব্রুয়ারি। দু’দফায় ১৮টি আসনে প্রার্থীদের নামও ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু সেই রাজ্যে ভোট প্রস্তুতিতে নজর দিতে ফের গোয়া গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬ জানুয়ারি তাঁর কলকাতায় ফেরার কথা। ৪০টি আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় মহারাষ্ট্র গোমন্তক পার্টি ও শিবসেনার সঙ্গে আসন সমঝোতা করে ভোটে লড়ার কথা তৃণমূলের। ২৫টি আসনে তৃণমূল-মহারাষ্ট্র গোমন্তক পার্টি প্রার্থী দিয়েছে। বাকি ১৫টি আসনে কোন রাজনৈতিক দল প্রার্থী দেবে, তা স্থির হতে পারে অভিষেকের এই সফরেই। সম্প্রতি নিজের গোয়া সফরে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সাংগঠনিক পদাধিকারিদেরও নাম ঘোষণা করে এসেছেন অভিষেক। এ বার গোয়া সফরে প্রার্থীদের হয়ে প্রচার করতে পারেন তিনি।

অভিষেকের গোয়া সফরের আগেই, শনিবার সন্ধ্যায় গোয়া নির্বাচনে তাদের তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তালিকায় রয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রার্থীদের হয়ে প্রচারে মমতা কবে গোয়ায় যাবেন, সে প্রসঙ্গে অবশ্য কিছুই জানানো হয়নি। এই তালিকায় রাখা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সহসভাপতি যশবন্ত সিংহকে। তারকা প্রচারকদের মধ্যে রয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও প্রাক্তন ফুটবলার অ্যালভিটো-ডি-কুনহো। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী নাফিসা আলিও। তিনিও রয়েছেন প্রচারকদের তালিকায়। মোট ৩০ জন প্রচারকের তালিকা তৈরি করা হয়েছে।

AITC TMC Goa TMC Abhishek Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy