Advertisement
E-Paper

ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন দাবি

শিক্ষামন্ত্রী অনলাইন চান, কিন্তু কেন্দ্রীয় অনলাইন নয়। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর দাবি, অনলাইন নয়, চাই কেন্দ্রীয় অনলাইন। আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে ভর্তি শুরু না-হলে আন্দোলনে নামবে বলে বুধবার হুমকি দিয়েছে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০৪:২৪

শিক্ষামন্ত্রী অনলাইন চান, কিন্তু কেন্দ্রীয় অনলাইন নয়। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর দাবি, অনলাইন নয়, চাই কেন্দ্রীয় অনলাইন। আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে ভর্তি শুরু না-হলে আন্দোলনে নামবে বলে বুধবার হুমকি দিয়েছে তারা।

এবিভিপির পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক সুবীর হালদারের অভিযোগ, রাজ্যের অধিকাংশ কলেজেই ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর দখলে। ছাত্র ভর্তিতে নানা ধরনের অনিয়ম করে চলেছে তারা। একই অভিযোগ করেছেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাসও। এই নিয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বিশদ ভাবে এর জবাব দিতে চাননি।

online admission abvp online admission central online admission abvp damnd online admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy