Advertisement
E-Paper

বিএমডব্লিউ নাকি ফোর্ড কে জেতে, এই রেসে প্রাণ গেল ৩ যুবকের

গাড়ি নিয়ে মন্দারমণি সৈকতে নিজেদের মধ্যে রেস করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ১১:৩৫
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সেই গাড়ি। নিজস্ব চিত্র

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সেই গাড়ি। নিজস্ব চিত্র

গাড়ি নিয়ে মন্দারমণি সৈকতে নিজেদের মধ্যে রেস করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতেরা হলেন বৈভব রজনীশ, সূরয দাশগুপ্ত এবং শিবরাজ নস্কর। আহত হয়েছেন আরও এক যুবক। পুলিশ জানিয়েছে, মৃত ওই তিন যুবক রাজারহাটের বাসিন্দা। রবিবার ভোরে একটি ফোর্ড গাড়িতে কলকাতা থেকে মন্দারমণিতে ছুটি কাটাতে এসেছিলেন রজনীশ-সূরযরা। সেখানে পরিচয় হয় চার যুবকের সঙ্গে। তাঁরাও একটি বিএমডব্লিউ গাড়িতে করে বেড়াতে এসেছিলেন। ফাঁকা সৈকতে তখন নিজেদের গাড়ি নিয়ে নেমে পড়েন। এক প্রত্যক্ষদর্শী জানান, প্রচন্ড গতিতে ছুটছিল গাড়ি দু’টি। হঠাত্ই সানা বিচ রিসর্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দু’টি প্রচন্ড গতিতে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফোর্ড গাড়িতে থাকা তিন যুবকের। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করে।

মৃত শিবরাজ নস্কর, সূরয দাশগুপ্ত এবং বৈভব রজনীশ।

গত মে মাসেও এই মন্দারমণিতেই গাড়ির রেস করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক পর্যটকের। সমুদ্র সৈকতে বার বার দুর্ঘটনা ঘটনা সত্ত্বেও কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। অভিযোগ উঠছে, এর আগেও দুর্ঘটনা ঘটেছিল, প্রাণ গিয়েছিল অথচ তার পরেও টনক নড়েনি পুলিশ প্রশাসনের। সৈকতে গাড়ি চালানো নিষেধ সত্ত্বেও কী ভাবে বার বার একই ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: সাগর পেরিয়ে ‘দস্যু’ আসছে, বানভাসির আশঙ্কায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

Accident Mandermoni Beach Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy