Advertisement
E-Paper

পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, ইস্তফাপত্র পাঠালেন রাজ্যপালের কাছে

২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওই বছরেরই ডিসেম্বর মাসে এজি পদে নিয়োগ করা হয় কিশোর দত্তকে। তার পর থেকে একটানা এই পদেই ছিলেন কিশোর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৩:০৫
কিশোর দত্ত।

কিশোর দত্ত। —ফাইল চিত্র।

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। মঙ্গলবার তিনি রাজ্যপাল আরএন রবির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওই বছরেরই ডিসেম্বর মাসে এজি পদে নিয়োগ করা হয় কিশোর দত্তকে। তার পর থেকে একটানা এই পদেই ছিলেন কিশোর।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৬টি আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি। ৮১টি আসন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। বামজোট এবং কংগ্রেস দু’টি করে আসন পেয়েছে। সাধারণত, সরকার বদলালে তার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। রাজ্যের যে মামলাগুলি আদালতে বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে নতুন সরকারের। তা ছাড়া, নতুন সরকারের নতুন নীতি থাকে। তা মেনে কাজ কাজ করতে হয় অ্যাডভোকেট জেনারেলদের। সেই যুক্তিতে বিধিবদ্ধ নিয়ম না-থাকলেও সাধারণত সরকার বদলালে অ্যাডভোকেট জেনারেলরা পদত্যাগ করেন।

অ্যাডভোকেট জেনারেল কে হবেন, সে ব্যাপারে রাজ্য সরকার নামের সুপারিশ পাঠায় রাজভবনে। তার পর রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল তাঁকে নিয়োগ করেন।

Kishore Dutta Governor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy