সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রিপেন্সি (তথ্যগত অসঙ্গতি)-র তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শীর্ষ আদালত নির্দেশ না-দিলেও ‘আনম্যাপড’ ভোটারদের তালিকাও তারা প্রকাশ করছে। বুধবার নয়া বিজ্ঞপ্তিতে কমিশন এই কথা জানাল। পাশাপাশিই, এসআইআর নিয়ে বিক্ষোভে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে নো-ম্যাপিং (বা আনম্যাপড) ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ ভোটারের রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বুধবার একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি দুটো তালিকাই সকলে দেখতে পাবেন। ওই সমস্ত তালিকা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরও-দের কাছে রয়েছে। আগামী ২৫ তারিখ থেকে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমেও নিজেদের নথি বা আপত্তি সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন ভোটারেরা। তা ছাড়া শুনানির সময় মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হবে।
অন্য দিকে, এসআইআর শুনানির সময় নানা জায়গায় বিশৃঙ্খলা, অশান্তি নিয়ে এ বার কড়া বার্তা দিয়েছে কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের সকল নাগরিককে আশ্বস্ত করেছেন যে, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআইআরের কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রত্যেক জেলা কালেক্টর বা পুলিশ সুপারিনটেনডেন্টকে পর্যাপ্ত কর্মী এবং বাহিনী মোতায়েন করতে হবে। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার থেকে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের উদ্দেশে বলা হয়েছে, কোনও স্থানে যাতে কোনও আইনশৃঙ্খলার সমস্যা না হয় এবং এসআইআর সম্পর্কিত কাজ সুষ্ঠু ভাবে শেষ হয়, সে দিকে নজর রাখতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
০৮:৪১
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে -
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা