আর জি করের ঘটনার ন্যায় বিচারের দাবিতে এ বার দিল্লিতে দু’দিনের কর্মসূচি নিল অভয়া মঞ্চ। রাজ্য থেকে মঞ্চের প্রায় ৮০ জন সদস্য দিল্লিতে গিয়েছেন। তবে যাননি তরুণী চিকিৎসকের বাবা-মা। আজ, রবিবার যন্তর মন্তরের সামনে বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবাদ সভার ডাক দিয়েছে অভয়া মঞ্চ। তাতে দিল্লিরও বিভিন্ন সামাজিক সংগঠন সামিল হবে বলে খবর। মঞ্চের তরফে চিকিৎসক তমোনাশ চৌধুরী জানান, সোমবার তাঁরা দেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আর্জি জানিয়ে ইমেল করেছেন। তার পরে সিবিআই অধিকর্তার সঙ্গেও দেখা করে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা আছে। তমোনাশ বলেন, ‘‘প্রধান বিচারপতি আমাদের স্মারকলিপি পাঠাতে বলেছিলেন। তা-ও পাঠিয়েছি। আশা করছি, দেখা করার অনুমতি মিলবে।’’ ন্যায় বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং আদালতের পর্যবেক্ষণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক, তাহলে অহেতুক বিলম্ব বন্ধ হবে—এই বিষয়গুলি প্রধান বিচারপতিকে জানাতে চায় অভয়া মঞ্চ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)