Advertisement
E-Paper

Sexual Harassment: বিবাহবিচ্ছেদ ন’বছর আগে, মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি গলসি থানার রূপপুরে। বৃহস্পতিবার বিকেলে আউশগ্রাম থানার দখলগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ২৩:২৯

প্রতীকী ছবি।

প্রাক্তন স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ন’বছর আগে নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের বিবাহবিচ্ছেদ হয়েছিল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি গলসি থানার রূপপুরে। বৃহস্পতিবার বিকেলে আউশগ্রাম থানার দখলগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার সঙ্গে কয়েক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০১৩ সালে ওই মহিলার সঙ্গে অভিযুক্তের বিবাহবিচ্ছেদ হয়।

মহিলা পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তিনি রেল শ্রমিকের কাজ করেন। বুধবার কাজ শেষের পর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পারাজ স্টেশনে নেমে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আচমকা প্রাক্তন স্বামী তাঁর হাত ধরে টেনে নিয়ে যায়। রেল সেতুর কাছে নিয়ে তাঁর মাথায় ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এর পর ওড়না দিয়ে মুখ গুঁজে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন প্রাক্তন স্ত্রী।

এই ঘটনার পর মহিলা নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এর পর বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ। পুলিশ জানায়, জেলাশাসকের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

rape woman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy