ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় (এসআইআর) এ বার নির্বাচন কমিশন তলব করল আরও এক শিল্পীকে। শনিবার বর্ধমানের জেলাশাসকের দফতরে শুনানিতে ডাকা হয় ষাটোর্দ্ধ শিল্পী দিলীপ মৈত্রকে। ২০০২ সাল থেকে টানা ভোট দিয়ে আসার পরও কেনও ডাকা হল তাঁকে তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
সূত্রের খবর, বর্ধমান পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের রাজগঞ্জ এলাকায় দিদি তিথি সান্যালের সঙ্গে থাকেন করেন দিলীপ। একটা সময়ে টলিউড থেকে বলিউডে বিখ্যাত ছিলেন তিনি। সিনেমার পোস্টার আঁকতেন। অমিতাভ বচ্চন থেকে রাজেশ খন্না, উত্তম কুমার থেকে সূচিত্রা সেন সকলের পোস্টার এঁকেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পোস্টার আঁকার চল আর তেমন ভাবে নেই সিনেমা জগতে। ফলে কাজ হারান তিনি।
উল্লেখ্য, শুক্রবার জেলাশাসকের দফতরে শুনানি কক্ষে দিলীপবাবু তাঁর অসমের নওগাঁর প্রাথমিক স্কুলের নথির ফোটোকপি জমা দেন। কিন্তু আধিকারিকরা সে নথি মানতে চাননি। তাঁরা তাঁকে আসল কপি আনতে বলেন। কিন্তু সেই আসল কপি দেওয়া সম্ভব নয় তার পক্ষে। কারণ এক সময় তিনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুল থেকে এখন তাঁর শংসাপত্র পাওয়া সম্ভব নয় বলে জানান শিল্পী। সে কারণে খুবই চিন্তায় রয়েছেন তিনি।
শাসকদলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানান, পরিকল্পনাহীন ভাবে গোটা এসআইআর প্রক্রিয়া চলছে। তাই সাধারণ মানুষকে এইভাবে নাকাল হতে হচ্ছে।
অন্য দিকে, বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, শাসকদল প্রথম থেকেই এসআইআরের বিপক্ষে ছিলেন।তাই তাঁরা এই প্রক্রিয়া নিয়ে শঙ্কিত। যেভাবে হোক তাঁরা চাইছেন এসআইআর বানচাল করতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা