Advertisement
E-Paper

শঙ্করপুরে প্রতিনিধি দল

আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে বুধবার দুর্গাপুরের শঙ্করপুরে গেল বিজেপির একটি প্রতিনিধি দল। দলে ছিলেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী ও দলের অন্যান্য নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০০:৪৯

আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে বুধবার দুর্গাপুরের শঙ্করপুরে গেল বিজেপির একটি প্রতিনিধি দল। দলে ছিলেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী ও দলের অন্যান্য নেতারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলমালের সূত্রপাত সোমবার বিকেলে। ওই দিন এক তৃণমূল কর্মীকে মারধর ও কটূক্তির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রাতে এলাকা ফের উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হামলা শুরু হয় বিজেপি কর্মীদের বাড়িতে। একটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিজেপির বিরুদ্ধেও পাল্টা হামলার অভিযোগ করে তৃণমূল। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জখম হন বিজেপির দশ ও তৃণমূলের পাঁচ জন কর্মী-সমর্থক। তাঁদের মধ্যে এক মহিলা-সহ তৃণমূলের দু’জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও বিজেপি-র চার জন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

এ দিন শঙ্করপুরে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধিরা। বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনে শঙ্করপুর থেকে তাদের চেয়ে তৃণমূল কম ভোট পেয়েছিল। সেই আক্রোশেই ঘটে হামলা। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বেরও নজরে আনার কথা বলেন বিজেপির প্রতিনিধিরা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy