Advertisement
E-Paper

দুর্গাপুরে ঘর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ, অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অত্যাচারের জের কি

বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়া রুইদাস পাড়ায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে দু’টি দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৮:৪৮
ফাইল ছবি।

ফাইল ছবি।

অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছিল। তা নিয়ে বাবা, মায়ের সঙ্গে প্রায়শই ঝগড়া হত স্বামীর। পারিবারিক এই অশান্তির মধ্যেই ঘর থেকে উদ্ধার হল এক দম্পতির ঝুলন্ত দেহ। বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়া রুইদাস পাড়ায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে দু’টি দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দু’বছর আগে রুইদাস পাড়ার পম্পা রুইদাস (১৬)-এর সঙ্গে ওই পাড়ারই আকাশ আকুড় (২৪)-এর বিয়ে হয়। প্রেম করে বিয়ে করেন দু’জন। কিন্তু পম্পাকে আকাশের বাড়ির লোকেরা মেনে নিতে পারেননি। অভিযোগ, সেই কারণে বিয়ের পর থেকেই নববধূর উপর অত্যাচার চলত। মাস তিনেক আগে পম্পা অন্তঃসত্ত্বা হওয়ার পর তার মাত্রা বাড়তে থাকে। স্ত্রীর উপর এই অত্যাচার সহ্য করতে পারতেন না আকাশ। বাবা, মাকে বোঝানোরও চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কাজ হয়নি। এর পরেই পম্পা আর আকাশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পড়শিদের দাবি, পরিবারের অত্যাচার সম্প্রতি এতটাই বেড়ে গিয়েছিল যে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ওই দম্পতি। যদিও এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই খবর পুলিশ সূত্রে।

dead body Durgapur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy