Advertisement
E-Paper

টুকরো খবর

পরীক্ষা মরসুমে কোনও নিয়ম না মেনে মাইক বাজানো ও শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠল পানাগড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ছ’টি সাউন্ড বক্স-সহ উচ্চক্ষমতা সম্পন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলার সময়ে। কাঁকসার বিডিও রাখী বিশ্বাসের কাছে ৯ মার্চ ওই অভিযোগ জানানো হয়েছে বলে এলাকাবাসীর দাবি। অভিযোগের প্রতিলিপি দেওয়া হয়েছে কাঁকসা থানার ওসিকেও।

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ০২:২২

পরীক্ষার আগে এলাকায় বাজি ফাটানোর নালিশ

নিজস্ব সংবাদদাতা • পানাগড়

পরীক্ষা মরসুমে কোনও নিয়ম না মেনে মাইক বাজানো ও শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠল পানাগড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ছ’টি সাউন্ড বক্স-সহ উচ্চক্ষমতা সম্পন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলার সময়ে। কাঁকসার বিডিও রাখী বিশ্বাসের কাছে ৯ মার্চ ওই অভিযোগ জানানো হয়েছে বলে এলাকাবাসীর দাবি। অভিযোগের প্রতিলিপি দেওয়া হয়েছে কাঁকসা থানার ওসিকেও। অভিযোগকারীদের পক্ষে প্রকাশ দাস, গোপাল দাস, গজু গড়াইয়েরা জানিয়েছেন, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলেছিল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ এই পরীক্ষার মরসুমে কোনও নিয়মকানুনের তোয়াক্কা না করেই সকাল থেকে মধ্যরাত গড়িয়ে জনবহুল এলাকার বিভিন্ন জায়গায় শব্দবাজি ফেটেছে। উচ্চস্বরে মাইকও বেজেছে। বিডিও বলেন, “ওই অভিযোগ আমার হাতে পৌঁছয়নি। তবে আমি তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।” কাঁকসা থানার তরফে জানানো হয়েছে, ওই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে মাধ্যমিক পরীক্ষার সময়ে কোনও মাইক বেজেছে বলে পুলিশের জানা নেই।

Advertisement

স্টেশন বাজারে পরপর চুরি

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও জামুড়িয়া

দুর্গাপুরে দোকানে লুঠপাট।

কোকওভেন থানার দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বুধবার রাতে একটি রেশন দোকান, চশমার দোকান ও একটি কার্যালয়ে চুরির ঘটনা ঘটল। রেশন দোকানের মালিক বাসব কেশ জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলে দেখেন, পেছনের দেওয়াল ভাঙা। উধাও নগদ টাকা। চশমার দোকনটি থেকে বেশকিছু চশমা চুরি যায়। তবে একটি বেসরকারি সংস্থার কার্যালয় থেকে কিছু চুরি যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তালা ভেঙে মিড ডে মিলের চাল-সহ অন্যান্য সামগ্রী চুরি গিয়েছে জামুড়িয়ার খাসকেন্দা কারখানা মহল্লায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্রেও।

অবৈধ কয়লা আটক, ধৃত ৪

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

জামুরিয়া ও বারাবনি থানা এলাকা থেকে বুধবার রাতে অবৈধ কয়লা আটক করল পুলিশ। পরিহারপুর থেকে অবৈধ কয়লা বোঝাই দু’টি গরুর গাড়ি আটক করা হয় বলে জানা গিয়েছে। কয়লা পাচারের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে জামুড়িয়া থানার পুলিশ। অন্যদিকে রসুনপুর ও পানিফলা এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই দু’টি লরি আটক করে বারাবনি থানার পুলিশ। তবে গাড়ি দুটির চালক, খালাসি পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পরীক্ষার আগে এলাকায় বাজি ফাটানোর নালিশ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পরীক্ষা মরসুমে কোনও নিয়ম না মেনে মাইক বাজানো ও শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠল পানাগড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ছ’টি সাউন্ড বক্স-সহ উচ্চক্ষমতা সম্পন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলার সময়ে। কাঁকসার বিডিও রাখী বিশ্বাসের কাছে ৯ মার্চ ওই অভিযোগ জানানো হয়েছে বলে এলাকাবাসীর দাবি। অভিযোগের প্রতিলিপি দেওয়া হয়েছে কাঁকসা থানার ওসিকেও। অভিযোগকারীদের পক্ষে প্রকাশ দাস, গোপাল দাস, গজু গড়াইয়েরা জানিয়েছেন, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলেছিল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ এই পরীক্ষার মরসুমে কোনও নিয়মকানুনের তোয়াক্কা না করেই সকাল থেকে মধ্যরাত গড়িয়ে জনবহুল এলাকার বিভিন্ন জায়গায় শব্দবাজি ফেটেছে। উচ্চস্বরে মাইকও বেজেছে। বিডিও বলেন, “ওই অভিযোগ আমার হাতে পৌঁছয়নি। তবে আমি তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।” কাঁকসা থানার তরফে জানানো হয়েছে, ওই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে মাধ্যমিক পরীক্ষার সময়ে কোনও মাইক বেজেছে বলে পুলিশের জানা নেই।

পথ দুর্ঘটনায় মৃত যুবকের

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার বিকেলে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের বাসিন্দা মুকেশ পাশওয়ান (২১) ও তার এক বন্ধু মোটরবাইকে চড়ে বাইপাস দিয়ে যাচ্ছিলেন। তখনই পেছন দিক থেকে একটি লরি ধাক্কা। মারে। তাতে মুকেশ ও তাঁর বন্ধু অরবিন্দ পোদ্দার গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে এলে মুকশকে মৃত হলে ঘোষণা করা হয়। অরবিন্দবাবুকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উচ্ছেদে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মন্ত্রী মলয় ঘটকের কাছে পুনর্বাসনের দাবি জানালেন আসানসোল সংশোধনাগার সংলগ্ন এলাকার বাসিন্দারা। সম্প্রতি ওই এলাকা থেকে তাঁদের উচ্ছেদের সিদ্দান্ত নেয় পূর্ত দফতর। বাসিন্দাদের দাবি, ওই এলাকায় তাঁরা বহু বছর ধরে বসবাস করছেন। বৃহস্পতিবার আসানসোলের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে মলয়বাবু ওই বাসিন্দাদের ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

কলেজে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • কাঁকসা

ক্যাম্পাসিংয়ের দাবিতে পানাগড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার সারাদিন ধরে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, এখনও পর্যন্ত ক্যাম্পাসিংয়ে বড় সংস্থা আসেনি। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেন।

কুয়োয় দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

সালানপুর থানার রূপনারায়ণপুর জেমারি সংলগ্ন হুতুমডাঙা এলাকার একটি পরিত্যক্ত কুয়ো থেকে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম প্রবীর তিওয়ারি (৫৪)। তিনি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। দেহটির কাছে একটি সুইসাইড নোট মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জামুড়িয়ায় চুরি

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

তালা ভেঙে মিড ডে মিলের চাল-সহ অন্যান্য সামগ্রী চুরি গেল জামুড়িয়ার খাসকেন্দা কারখানা মহল্লায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে। ওই কেন্দ্রের কর্মী কণিকা মুখোপাধায় জানান, বৃহস্পতিবার সকালে কেন্দ্রে এসে দেখেন দরজার তালা ভাঙা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হারল লুনা এসসি

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় জিতল আসানসোল এসসি। আসানসোল স্টেডিয়ামে তারা দক্ষিণ ধাদকার লুনা এসসিকে ৪৮ রানে হারায়।

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার বিকেলে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের বাসিন্দা মুকেশ পাশওয়ান (২১) ও তার এক বন্ধু মোটরবাইকে চড়ে বাইপাস দিয়ে যাচ্ছিলেন। তখনই পেছন দিক থেকে একটি লরি ধাক্কা। মারে। তাতে মুকেশ ও তাঁর বন্ধু অরবিন্দ পোদ্দার গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে এলে মুকশকে মৃত হলে ঘোষণা করা হয়। অরবিন্দবাবুকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জিতল আসানসোল

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় জিতল আসানসোল এসসি। আসানসোল স্টেডিয়ামে তারা দক্ষিণ ধাদকার লুনা এসসিকে ৪৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল ১৫৩ রান করে। জবাবে লুনার ইনিংস ১০৩ রানে শেষ হয়ে যায়।

brief story bard tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy