Advertisement
E-Paper

টুকরো খবর

এলাকায় জনসংযোগ বাড়াতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বর্ধমান জেলা পুলিশ। রবিবার মঙ্গলকোটের ‘অশান্ত’ এলাকা কাশেমনগরে ওই শিবির হয়। সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের চিকিৎসা করেন, প্রয়োজনীয় ওষুধ দেন। দুপুরের পরে ডাইনি কুসংস্কার রোধে ও আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রভাব বাড়াতে নাটক দেখানো হয়।

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০২:৩১

জনসংযোগ বাড়াতে শিবির

নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট

এলাকায় জনসংযোগ বাড়াতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বর্ধমান জেলা পুলিশ। রবিবার মঙ্গলকোটের ‘অশান্ত’ এলাকা কাশেমনগরে ওই শিবির হয়। সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের চিকিৎসা করেন, প্রয়োজনীয় ওষুধ দেন। দুপুরের পরে ডাইনি কুসংস্কার রোধে ও আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রভাব বাড়াতে নাটক দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা, জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা, মহকুমাশাসক মৃদুল হালদার-সহ প্রমুখেরা। পুলিশ সুপার বলেন, “আদিবাসী মধ্যে ডাইনি নিয়ে কুসংস্কার রয়েছে। শিক্ষার প্রভাব বাড়িয়ে সেই কুসংস্কার রোধ করাই আমাদের উদ্দেশ্য।” এ দিন ব্লক প্রশাসনের উদ্যোগে আদিবাসী মানুষজনের হাতে ত্রাণ বিলি করা হয়। প্রতি রবিবারই জেলার একএকটি থানা এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এ ধরণের অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এসপি।

Advertisement

বচসার জেরে ঝাঁপ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মোবাইলে কথা বলা জন্য চিকিৎসকের সাথে বচসার জেরে দোতলা ছাদ থেকে এক কিশোরী ঝাঁপ দিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে সিটি সেন্টারের নন্দলাল বিথীতে। চিকিৎসক সমীরকুমার দত্ত সিউড়ি সদর হাসপাতালে কর্মরত। আহত কিশোরী মণি বাউড়িকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কোনও লিখিত অভিযোগ না হলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মিস্ত্রির। শনিবার দুপুরে মেমারি থানার নদীপুরে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুশান্ত কর্মকার (১৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন তলা ওই বাড়ির ছাদে কাজ করতে গিয়ে কোনও ভাবে পাশে থাকা হাই ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশান্তের।

জমি নিয়ে বিবাদে বাড়িতে আগুন

চাষবাস নিয়ে বাবার সঙ্গে ঝামেলায় বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বুধন মুর্মু (২৫) নামে ওই যুবকেরও। বাড়ির লোকেরাও হাসপাতালে ভর্তি। শনিবার রাতে আউশগ্রাম থানার জাদুগড়িয়া গ্রামের ঘটনা। আউশগ্রাম থানা সূত্রে জানানো হয়েছে, ওই দিন সন্ধ্যে নাগাদ বাবা গোপাল মুর্মুর সঙ্গে জমিজমা নিয়ে ঝগড়া বাধে বুধনের। বাড়ির জমির বেশির ভাগ গোপালবাবুর চাষ করতে চাওয়া নিয়েই অশান্তি শুরু হয়। বচসার জেরে রাতে কেরোসিন ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দেন বুধন। ওই আগুনেই তাঁর বাবা গোপাল মুর্মু, স্ত্রী বিথি, ছেলে সুমন ও মা লক্ষ্মীদেবী অগ্নিদগ্ধ হন। প্রতিবেশিরা সবাইকেই বননবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে গভীর রাতে বুধনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার ভোরে সেখানেই তিনি মারা যান। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “অন্যদের অবস্থা ততটা গুরুতর নয়। এই ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি।

ডুবে মৃত কিশোর

স্নান করতে নেমে দামোদরে ডুবে মৃত্যু হল এক কিশোরের। তার নাম চন্দন লেট (১৭)। বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মেমারির পাল্লা রোডে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল চন্দন। দুপুরে সেখানেই আরও কয়েকজনের সঙ্গে দামোদরে স্নান করতে যায়। তারপরেই ভরা বর্ষায় টাল সামলাতে না পেরে তলিয়ে যায় চন্দন। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরে স্থানীয়রাই উদ্ধার করেন তাকে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে তার।

রাস্তায় পড়ে যুবক

অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ। রবিবার সকালে কাটোয়া বাসস্ট্যান্ড চত্বরে এসটিকেকে রোডের উপর একটি মিষ্টির দোকানের সামনে উজ্জ্বল বিশ্বাস নামে ওই যুবক পড়ে ছিল। স্থানীয় দুই ব্যবসায়ী তাঁকে তুলে শুশ্রূষা করেন। কিন্তু জ্ঞান না ফেরায় পুলিশ খবর দেন তাঁরা। পুলিশ জানিয়েছে, পকেটে রাখা একটি কাগজ থেকে নাম উদ্ধার করা গেলেও বাড়ির ঠিকানা মেলেনি।

যৌন নিগ্রহের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডালের বাঁকোলার বালুডাঙ্গায়। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল বছর ছয়েকের প্রতিবন্ধী এক নাবালিকাকে সত্তর বছরের রামেশ্বর পাসোয়ান যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। রবিবার সকালে অভিযুক্তের বাড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। রামেশ্বরকে না পেয়ে তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। ওই নাবালিকার পরিবার পুলিশের কাছে ওই রামেশ্বরের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

বচসার জেরে ঝাঁপ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মোবাইলে কথা বলা জন্য চিকিৎসকের সাথে বচসার জেরে দোতলা ছাদ থেকে এক কিশোরী ঝাঁপ দিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে সিটি সেন্টারের নন্দলাল বিথীতে। চিকিৎসক সমীরকুমার দত্ত সিউড়ি সদর হাসপাতালে কর্মরত। আহত কিশোরী মণি বাউড়িকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জামুড়িয়ায় চালু বিএড কলেজ

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

বেসরকারি উদ্যোগে একটি বিএড কলেজ তৈরি হল জামুড়িয়ার চাঁদা মোড়ে। রবিবার সকালে এই কলেজটির উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অধ্যক্ষ সুখানন্দ মহারাজ। বিএড কলেজটির কর্তৃপক্ষ জানান, কলেজে মোট ১০০টি আসন রয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই কোর্স শুরু হয়েছে।

বিনা খরচে শিবির

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

রবিবার বিনা খরচে রক্তের শ্রেণি নির্ণয় এবং চক্ষু পরীক্ষা শিবির করল আসানসোল বিএনআর ক্লাব। আয়োজকরা জানান, ৬৮ জনের চোখ পরীক্ষা হয়। তার মধ্যে ৮ জনের ছানি অপারেশন হবে। শিবিরটির উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

জন্মাষ্টমীর অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

নিখিলবঙ্গ কীর্তন সমাজের উদ্যোগে দুর্গাপুরের বি-জোনের মার্কনি মাঠে শুরু হল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান। রবিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

কোথায় কী

দুর্গাপুর

সুপার ডিভিশন ফুটবল লিগ। অআকখ মাঠ। বিকাল সাড়ে তিনটে। মহকুমা ক্রীড়া সংস্থা।

দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ। এমএএমসি মাঠ। বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

অনুর্ধ্ব ১৪ (১০৩ পয়েন্ট) ফুটবল লিগ। লাল ময়দান। বিকাল পৌনে চারটা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

brief story bard tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy