Advertisement
E-Paper

ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে রাস্তায় নামলেন দুর্গাপুরের বাস মালিকরা

ভাড়া ৮ টাকা থেকে বাড়িয়ে ১৫টাকা করার দাবিও জানানো হয়েছে বাস মালিকদের সংগঠনের তরফে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ২২:৪৪

নিজস্ব চিত্র

ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে রাস্তায় নামলেন দুর্গাপুরের বাস মালিকরা। ভাড়া বৃদ্ধি করা না হলে রাস্তায় আর বাস নামানো সম্ভব নয়, জানিয়ে দিলেন তাঁরা। ন্যূনতম ভাড়া ৮ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করার দাবিও জানানো হয়েছে বাস মালিকদের সংগঠনের তরফে।

দুর্গাপুরে অন্তত ৫০০ থেকে ৬০০ বেসরকারি বাস-মিনিবাস চলে। শ্রমিকের সংখ্যা দেড় থেকে দু’হাজার। বাস মালিকদের দাবি, কোভিডবিধি শিথিল হওয়ার পর বাস চলাচল শুরু করতে হলে ভাড়া বাড়াতেই হবে। পেট্রল ও ডিজেলের দাম রোজ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে বিমা খরচ, পাল্লা দিয়ে বেড়েছে বাসের রক্ষণাবেক্ষণ খরচ।

বাস মালিকদের প্রস্তাব বিকল্প পথে হাঁটুক সরকার। পেট্রল ও ডিজেলে কমানো হোক কর। তাত দাম কমবে। ফলে ভাড়া না বাড়িয়েই বাস চালানো সম্ভব হবে।

Bus Durgapur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy