Advertisement
E-Paper

আউশগ্রামে দুই নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ প্রতিবেশী ৫ যুবকের বিরুদ্ধে

আউশগ্রাম থানার পুলিশ খবর পেয়েই রাতে গ্রামে যায়। সোমবার সকালে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় নিগৃহীতাদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৮:০৯

নিজস্ব চিত্র

আউশগ্রাম থানা এলাকায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই ৫ যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানা এলাকার সোকাডাঙ্গা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যের নিগৃহীত দুই নাবালিকাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

নিগৃহীতার বাবা জানিয়েছেন, মেয়ে বিকেলে পড়তে যায়। অনেকক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকেরা। পরে মেয়েকে দেখতে পান তিনি। বাড়ির লোককে দেখতে পেয়েই তারা দু’জনেই কান্নায় ভেঙে পড়ে। দুষ্কৃতীরা তাদের উপর অত্যাচার করেছে বলে জানায়।’’ অন্য দিকে এক অভিযুক্তের বাবা জানিয়েছেন, ‘‘রাতে ছেলের খোঁজে পুলিশ বাড়িতে এসেছিল।’’ তার বিশ্বাস, ছেলে এমন কাজ করতে পারে না।

আউশগ্রাম থানার পুলিশ খবর পেয়েই রাতে গ্রামে যায়। সোমবার সকালে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় নিগৃহীতাদের। এই বিষয়ে ডিএসপি/ডিএনটি অরিজিৎ পালচৌধুরী জানিয়েছেন, রাতেই অভিযুক্তদের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। কিন্তু তখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পরে মানকরের কাছাকাছি একটি জায়গা থেকে পাঁচ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের সব বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। এঁদের মধ্যে চার যুবক বিবাহিত। একজন অবিবাহিত।

Crime Bardhaman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy