Advertisement
E-Paper

Extramarital Relationship: স্ত্রীয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে যুবক খুন বর্ধমানে, এক দিনেই রহস্য ভেদ পুলিশের

গত ১ জুলাই সন্ধ্যায় সরাইটিকরের দীঘিরপার এলাকা থেকে প্রদীপ মাঝি নামে ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১৮:৩৬

নিজস্ব চিত্র।

এক দিনের মধ্যেই যুবক খুনের কিনারা করল বর্ধমান থানার পুলিশ। দেহ উদ্ধার হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। সঙ্গে সঙ্গেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার সন্ধ্যায় এক প্রতিবেশীকে আটক করে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে নেয় সে।

গত ১ জুলাই সন্ধ্যায় সরাইটিকরের দীঘিরপার এলাকা থেকে প্রদীপ মাঝি নামে ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। তার পরদিনই নিরু মাঝি নামে এক প্রতিবেশীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। কয়েক ঘণ্টার জেরাতেই খুনের কথা কবুল করে ওই ব্যক্তি। শনিবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, ‘‘ঘটনার বিষয়ে আরও কিছু জানার জন্য নিরু মাঝিকে পুলিশি হেফাজতে নেওয়া হবে।’’

জেরায় নিরু জানিয়েছে, প্রদীপের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তাঁর স্ত্রীয়ের। এমনকি বাড়ি ছেড়েও চলে যায় সে। সেই আক্রোশেই প্রদীপকে খুন করেছে নিরু। খুনের ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না বা কি অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করা হবে।

police murder case Bardhaman Extra marital Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy