Advertisement
E-Paper

ঝাঁড়ফুকের অছিলায় দুই নাবালিকা বোনকে যৌন হেনস্থা! মেমারিতে ধৃত এক

বাবা-মা ক্ষেতের কাজে বাইরে ছিলেন। বাড়িতে ছিল দুই নাবালিকা। ঠিক সেই সময় প্রতিবেশী শ্যামসুন্দরের ওই বাড়িতে প্রবেশ। অভিযোগ, দুই নাবালিকাকে ঝাড়ফুঁক করতে করতে তাদের উপর যৌন নির্যাতন চালান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ২২:৩৬

ঝাড়ফুঁক করার অছিলায় দুই বোনের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম শ্যামসুন্দর সিংহ। তাঁর বাড়ি মেমারি থানা এলাকায়। পেশায় দিনমজুর শ্যামসুন্দরের ‘শখের পেশা’ ছিল ঝাড়ফুঁক। বৃহস্পতিবার রাতে মেমারি থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার বর্ধমানের পকসো আদালতে তোলা হয় অভিযুক্তকে। তাঁকে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত ধৃতকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক।

পুলিশ সূত্রে খবর, করন্দার বাসিন্দা ওই দুই বোনের বাবা-মা পেশায় দিনমজুর। বড় বোন স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার বাবা-মা ক্ষেতের কাজে বাইরে ছিলেন। বাড়িতে ছিল দুই নাবালিকা। ঠিক সেই সময় প্রতিবেশী শ্যামসুন্দরের ওই বাড়িতে প্রবেশ। অভিযোগ, দুই নাবালিকাকে ঝাড়ফুঁক করতে করতে তাদের উপর যৌন নির্যাতন চালান তিনি। বাড়ি ফেরার পর বড় মেয়ে মাকে সব খুলে বলে। জানায়, ছোট বোনের উপরও একই রকম নির্যাতন হয়েছে। এর পর শ্যামসুন্দরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মা। অভিযোগের ভিত্তিতে শ্যামসুন্দরের বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন করেছিলেন তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন পকসো আদালতের বিচারক। শুক্রবারই ম্যাজিস্ট্রেটের কাছে দুই নির্যাতিতা ও তাদের মায়ের গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy