Advertisement
E-Paper

উন্নয়নের হার বাড়াতে বৈঠক

জেলার উন্নয়নে জোয়ার আনতে সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। শুক্রবার কাটোয়া পুরসভার উত্তরণ সভাগৃহে ওই বৈঠকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সরকারি আধিকারিকদের কাছ থেকে সরাসরি উন্নয়নের পথে বাধা কোথায়, তা জানতে চান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০১:০৪

জেলার উন্নয়নে জোয়ার আনতে সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। শুক্রবার কাটোয়া পুরসভার উত্তরণ সভাগৃহে ওই বৈঠকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সরকারি আধিকারিকদের কাছ থেকে সরাসরি উন্নয়নের পথে বাধা কোথায়, তা জানতে চান তিনি। দেবুবাবু জানান, ১০০ দিনের কাজে বর্ধমানের স্থান প্রথম থেকে নবমে নেমে এসেছে। এতদিন কেন্দ্র সরকারের সঙ্গে টানাপড়েন, প্রায় ৩০০ কোটি টাকা বকেয়া নিয়ে নানা সমস্যা হয়েছে। কিন্তু এ বার দু’পক্ষের বোঝাপড়ায় সমস্যা মিটতে চলেছে বলে তাঁর আশ্বাস। তিনি আরও জানান, আগামী জুলাইয়ে মুখ্যমন্ত্রী বর্ধমানে তাঁর শততম প্রশাসনিক বৈঠক করবেন। সেখানে উন্নয়নের মানচিত্রে বর্ধমানকে উপরের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর সভাধিপতি। তিনি এ দিন বলেন, ‘‘কিছু সমস্যা ছিল বলেই উন্নয়নের গতি মন্থর হয়েছিল। প্রধানদের কাছ থেকে সরাসরি অভিযোগ ও সমস্যার কথা শুনে জেলা প্রশাসনের কাজের পদ্ধতিগত সমাধানের উদ্দেশ্যেই এই বৈঠক।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy