রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দু’জনের। পুলিশ জানিয়েছে, গত ৯ জুন রান্না করতে গিয়ে কাঁকসার রেলপাড় এলাকার বাসিন্দা রূপা চৌধুরী (১৫) নামে এক নবম শ্রেণির ছাত্রী অগ্নিদগ্ধ হন। রূপাকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই দিনই বাড়িতে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন কাটোয়ার কুঁয়ারা গ্রামের বাসিন্দা কৃষ্ণা ঘোষ (২৫) নামে এক বধূ। তাঁকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। শুক্রবার রাতে মারা যান কৃষ্ণাদেবী।