তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সমালোচনা করে শনিবার আসানসোল পুরসভার সামনে জনসভা করল সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্য তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বংশোগোপাল চৌধুরী দাবি করেন, কেন্দ্র থেকে প্রচুর আর্থিক অনুদান এলেও তার ছিটেফোঁটা খরচ করতে পারেনি আগের পুরবোর্ড। নাগরিকদের ন্যূনতম পরিষেবা দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, ‘‘আমরা ক্ষমতায় থাকাকালীন যেটুকু উন্নয়নমূলক কাজ করে গিয়েছিলাম, সেটাই গত পাঁচ বছরে ভাঙিয়ে খেয়েছে তৃণমূলের বোর্ড।’’ সিপিএমের বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় কাজের পরিসংখ্যান বিচার করে আগামী পুরসভা নির্বাচনে ভোট দেওয়ার আর্জি জানান। সভার সভাপতিত্ব করেন শহরের প্রাক্তন মেয়র তাপস রায়।