Advertisement
E-Paper

সংস্কৃতি যেখানে যেমন...

সম্প্রতি দুর্গাপুরের নেতাজি ভবনে হয়ে গেল তিন দিনের একাঙ্ক নাটক প্রতিযোগিতা। প্রতিযোগিতার সেরা ‘৮-ই ডিসেম্বর’ নামে একটি নাটক। নাটকটির প্রযোজনায় করে কাঁচড়াপাড়ার ফিনিক্স।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৬
কাটোয়ায় গীতি আলেখ্য। —নিজস্ব চিত্র।

কাটোয়ায় গীতি আলেখ্য। —নিজস্ব চিত্র।

দুর্গাপুরে হল তিন দিনের একাঙ্ক নাটক প্রতিযোগিতা

দুর্গাপুর

সম্প্রতি দুর্গাপুরের নেতাজি ভবনে হয়ে গেল তিন দিনের একাঙ্ক নাটক প্রতিযোগিতা। প্রতিযোগিতার সেরা ‘৮-ই ডিসেম্বর’ নামে একটি নাটক। নাটকটির প্রযোজনায় করে কাঁচড়াপাড়ার ফিনিক্স। নাটকের দু’টি স্তরে পরাধীন ও বর্তমান ভারতবর্ষের যুব সমাজের কথা তুলে ধরা হয়েছে। প্রতিযোগিতার সেরা অভিনেতা ও অভিনেত্রী যথাক্রমে ফিনিক্সের কণক মুখোপাধ্যায় ও সায়ন্তনী চক্রবর্তী।

Advertisement

এ ছাড়াও হুগলির জেহাদ নামে একটি দলের প্রযোজনা ‘এবং জংলু’ দর্শকদের নজর কাড়ে। আদ্যপান্ত রাজনৈতিক এই নাটক মঞ্চে স্বৈরাচারী শাসকদের কন্ঠস্বরকে মনে করিয়ে দিতে চেয়েছে। শিল্পায়ন, মঞ্চ নাট্যায়ন, আলাপনের মতো বেশ কয়েকটি দুর্গাপুরের দলও প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতার সেরা সহ অভিনেতা ও সহ অভিনেত্রীর পুরস্কার পান যাথাক্রমে সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়। সেরা শিশুশিল্পী আলাপনের ঋষিতা রায়। আয়োজকদের তরফে সৌম্যজিৎ বড়ুয়া বলেন, ‘‘এ বারের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি দল প্রতিযোগিতায় যোগ দেয়।’’

১০ পেরিয়ে ঐক্যতান

কাটোয়া

‘ঐক্যতান’ নৃত্য গোষ্ঠীর ১০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল কাটোয়া সংহতি মঞ্চে। শনিবার ওই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ‘না চাহিলে যারে পাওয়া যায়’ নামে একটি গীতি আলেখ্য পরিবেশন করে ঐক্যতান। এখানে রবীন্দ্রনাথের উপনিষদ ভাবনার কথা বিশেষ ভাবে ফুটে ওঠে। দ্বিতীয় পর্যায়ে শান্তিনিকেতনের ‘তিন ত্রিনি’ নৃত্য গোষ্ঠীর পরিবেশনায় বাংলার বিভিন্ন ধ্রুপদ নাচের আঙ্গীকে ফুটে ওটে মানুষের সহজাত প্রবৃত্তির কথা। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের ওই দিন পুরস্কারও দেওয়া হয়। ‘ঐক্যতানে’র তরফে প্রণবেশ সরকার বলেন, ‘‘নাচের মাধ্যমে আমরা চেষ্টা করছি কাটোয়ার সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে।’’

বর্ষপূর্তি অনুষ্ঠান

আসানসোল

সংগঠনের সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল আসানসোল সাহিত্যপ্রেমী লেখক, কবি সমাবেশ। শনিবার ট্রিনিটি ট্রাস্টের অধিবেশন কক্ষে হওয়া ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সমীপেন্দ্র লাহিড়ি। বিতর্ক সভায় যোগ দেন আভা মল্লিক ও অধ্যাপক শীতল গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন কবি অরুণ চক্রবর্তী ও লিটিল ম্যাগাজিন লাইব্রেরির সম্পাদক সন্দীপ দত্ত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy