এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়। সম্প্রতি একের পর এক অভিযোগের উত্তরে এ বার এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে দু’টি ফর্মের মধ্যে অন্তত একটিতে সই করতে হবে বিএলওদের।
কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বিএলওদের স্ট্যাম্প দিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে যে দু’টি ফর্ম রয়েছে, তার মধ্যে যে কোনও একটিতে বিএলওর সই থাকতেই হবে। সেটিই প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে।
সম্প্রতি ব্যারাকপুর-সহ উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকা থেকে অভিযোগ ওঠে, এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলও স্ট্যাম্প দিচ্ছেন না, শুধু সই করে ছেড়ে দিচ্ছেন। এলাকায় রটে যায়, এর ফলে খসড়া তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকাবাসী। এর পরেই ব্যাখ্যা দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে কমিশন। কমিশনের মতে, বিএলওদের স্ট্যাম্প দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এটি বাধ্যতামূলক, এমনটা কোথাও বলা হয়নি।
আরও পড়ুন:
আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। হাতে আর ১০ দিনও নেই। পুরোদমে চলছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী (এসআইআর)-এর কাজ। শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের ৭ কোটি ৬৪ লক্ষ মানুষের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি। অর্থাৎ, আর মাত্র ২ লক্ষ ফর্ম বিলি করা বাকি। কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে ৪১.২ শতাংশ ফর্মের ডিজিটাইজ়েশনও হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ডিজিটাইজ় হওয়া ফর্মের সংখ্যা তিন কোটি ১৫ লক্ষের কাছাকাছি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
২৩:৩৭
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি -
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ