Advertisement
E-Paper

সাময়িক স্বস্তি পরেশরামের! ৩০ জুন পর্যন্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের

তাঁর বিরুদ্ধে হওয়া বেশ কয়েকটি ফৌজদারি মামলার প্রেক্ষিতে গ্রেফতারির আশঙ্কায় রক্ষকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৩:৪৭
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি মিলল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের। তাঁর বিরুদ্ধে হওয়া বেশ কয়েকটি ফৌজদারি মামলার প্রেক্ষিতে গ্রেফতারির আশঙ্কায় রক্ষকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ৩০ জুন পর্যন্ত বিধায়কের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে একই সঙ্গে আদালত এটাও নির্দেশ দিয়েছে যে, বিধায়কের বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া চলছিল, তা বহাল থাকবে। শুধু তা-ই নয়, তদন্তের স্বার্থে পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে বিধায়ককে। যদি কোনও রকম সহযোগিতা করা থেকে বিরত থাকেন বিধায়ক, তা হলে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে রাজ্য। আদালতের নির্দেশে এমনটাও উল্লেখ করা হয়েছে।

রাজ্যের তরফে দাবি করা হয়, এই তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় জমি দখল-সহ একাধিক অভিযোগ রয়েছে। পাল্টা যুক্তি দিয়ে আদালতে পরেশরাম দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিধায়কের বিরুদ্ধে যে সব এফআইআর দায়ের হয়েছে সেগুলি ১৬ মে-র। তত দিনে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে। সেই এফআইআরগুলির মধ্যে একটি গত এপ্রিলের একটি ঘটনার প্রেক্ষিতে করা এবং বাকি এফআইআরগুলি ২০২১ সালের ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছে।

দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাই কোর্টের পর্যবেক্ষণ, বিধায়ক পরেশরামের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এফআইআরগুলি দায়ের হয়েছে, সেগুলি আইনত এখনও অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তড়িঘড়ি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সামগ্রিক দিক বিবেচনা করেই আপাতত বিধায়ককে স্বস্তি দিল হাই কোর্ট।

Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy