Advertisement
E-Paper

By Election: ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, আসানসোলে শুরু হল রুট মার্চ

১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। দুই কেন্দ্রের ফল ঘোষণা ১৬ এপ্রিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৯:৫৭
আসানসোলে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর।

আসানসোলে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। নিজস্ব চিত্র

রাজ্যে ধাপে ধাপে আসছে কেন্দ্রীয় বাহিনী। আসানসোল এবং বালিগঞ্জ দু’টি কেন্দ্রেই কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। তবে আরও বাহিনী আসবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দুই কেন্দ্রের ফল ঘোষণা হবে আগামী ১৬ এপ্রিল। দু’টি কেন্দ্রেই উপনির্বাচন হতে চলেছে কড়া নিরাপত্তায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, দু’টি কেন্দ্রের জন্য মোট ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ব্যবহার করা হবে ১৭ কোম্পানি বাহিনী। এ ছাড়া ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা আসানসোলে। দু’টি কেন্দ্রেই সোমবার রাত থেকে কিছু সংখ্যক বাহিনী আসছে। মঙ্গলবারও কিছু বাহিনী এসেছে।

আসানসোলে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বাহিনীর আধিকারিকরা গণনা কেন্দ্র-সহ বিভিন্ন এলাকাও পরিদর্শন করা শুরু করেছেন।

by election TMC Asansol Ballygunj BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy