পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ অধিবেশনেও ছড়াতে পারে রাজনৈতিক উত্তাপ! আগামী শুক্রবার বিধানসভায় সরকার পক্ষের তরফে আনা হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে প্রস্তাব। ১৬৯ ধারায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাবটি আনবেন। সব ঠিকঠাক থাকলে, এই প্রস্তাবে সরকার পক্ষের একমাত্র বক্তা হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পর্যন্ত ওই বিষয়ে বক্তৃতা করার জন্য তৃণমূল পরিষদীয় দলের কাছে আর কোনও নাম জমা পড়েনি। তাই ধরেই নেওয়া হচ্ছে, শাসক শিবিরের তরফে মমতাই হতে পারেন এসআইআর-বিরোধী একমাত্র বক্তা।
শুক্রবার বিধানসভার প্রথমার্ধে পেশ করা হবে এই প্রস্তাবটি। আলোচনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এক ঘণ্টা সময় বরাদ্দ করেছেন। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপিকে আধ ঘণ্টা করে বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে। শাসকদলের পক্ষে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর নামই চূড়ান্ত হয়েছে বক্তৃতা করার জন্য। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও আরও দু’জন বিধায়ককে বক্তৃতা করার সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
তাই মনে করা হচ্ছে, ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বাগ্যুদ্ধে জড়াতে পারে বিজেপি পরিষদীয় দল। তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ বলেন, ‘‘আমাদের বক্তা তালিকা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করব না। তবে দিল্লিতে কেন্দ্রীয় সরকার আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করেছে, তা মেনে নেওয়া যায় না।’’ তিনি আরও বলেন, ‘‘এসআইআরের নামে যে ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই আমাদের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছিলেন। তিনি যদি নিজের সেই অভিজ্ঞতার কথা বিধানসভায় তুলতে চান, তা হলে তা অবশ্যই আমরা শুনতে চাইব।’’
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় অন্তবর্তী বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওই দিন দুপুরে বিধানসভায় বাজেট বক্তৃতা দিতে আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা