Advertisement
E-Paper

National Award for Tantuja: কেন্দ্রের দেওয়া জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার তন্তুজ, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

বস্ত্রশিল্পী বীরেন বসাক এবং জ্যোতিষ দেবনাথ-সহ আরও কয়েক জন তাঁতশিল্পী পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া পুরস্কার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ২০:৪৫

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার তন্তুজ। কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের তরফে এই পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি বস্ত্রশিল্পী বীরেন বসাক এবং জ্যোতিষ দেবনাথ-সহ আরও কয়েক জন তাঁতশিল্পী পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া পুরস্কার। টুইট করে এ খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, তন্তুজকে জাতীয় পুরস্কার দেওয়া হবে। রাজ্যের তাঁতশিল্পের প্রধান সমিতি এই পুরস্কার পাবে ‘ডিজাইন ডেভেলপমেন্ট’-এর বিচারে। জাতীয় তাঁতবস্ত্র দিবসে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের তরফে এই পুরস্কার দেওয়া হবে।

পাশাপাশি মমতা টুইটেই জানিয়েছেন, তাঁত শিল্পী বীরেন বসাক, জ্যোতিষ দেবনাথ-সহ বাংলার সাত জন তাঁতিকে পুরস্কৃত করা হবে। বীরেন পাবেন জাতীয় নকশা ও বিপণন পুরস্কার, জ্যোতিষ পাবেন সন্ত কবীর পুরস্কার এবং অন্য সাত তাঁত শিল্পী পাবেন জাতীয় বুনন শিল্পী পুরস্কার।

Mamata Banerjee Tantuja Modi Govt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy