Advertisement
E-Paper

দুর্ভিক্ষের দশা, রাজ্যপালের কাছে নালিশ

মোর্চার তিন বিধায়ক রোহিত শর্মা, অমর সিংহ রাই ও সরিতা রাই-সহ পাহাড়ের বেশ কয়েক জন নেতা এ দিন আলোচনা করেন রাজ্যপালের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ০৩:৫৪
কেশরীনাথ ত্রিপাঠী।— ফাইল চিত্র।

কেশরীনাথ ত্রিপাঠী।— ফাইল চিত্র।

পাহাড়ের মানুষকে রাজ্য সরকার না খাইয়ে মারতে চাইছে বলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে অভিযোগ জানালেন সেখানকার নেতারা। পাহাড়ে আন্দোলনকারী বিভিন্ন দল ও অরাজনৈতিক সংগঠনের যৌথ মঞ্চ ‘গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটি’ (জিএমসিসি)-র একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার এসেছিল রাজভবনে। পাহাড়ে অচলাবস্থা কাটাতে রাজ্যপালের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছে তারা। সেই সঙ্গেই তারা ফের জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনার টেবিলে বসতে তারা রাজি নয়। শর্তসাপেক্ষে আলোচনা হতে পারে একমাত্র কেন্দ্রের সঙ্গে।

মোর্চার তিন বিধায়ক রোহিত শর্মা, অমর সিংহ রাই ও সরিতা রাই-সহ পাহাড়ের বেশ কয়েক জন নেতা এ দিন আলোচনা করেন রাজ্যপালের সঙ্গে। রাজভবনের বাইরে জিএমসিসি-র সমন্বয়কারী নেতা কল্যাণ দেওয়ান বলেন, ‘‘পাহাড়ে খাদ্য এবং অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর গাড়ি সমতলে আটকে দিয়ে ভাঙচুর, মারধর করা হচ্ছে। পাহাড়ে দুর্ভিক্ষের পরিস্থিতি! ’’

Governor Keshari Nath Tripathi কেশরীনাথ ত্রিপাঠী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy