E-Paper

আলুর দাম নিয়ন্ত্রণে তৎপরতা সরকারের

গত বছর রাজ্যে ১৪৬ লক্ষ মেট্রিক টন আলুর ফলন হয়েছিল। এ বারে ফলন আরও বেড়েছে বলে দাবি কৃষি দফতরের। তারা জানাচ্ছে, ইতিমধ্যে পোখরাজ আলুর ফলন শুরু হয়ে গিয়েছে। ভিন্‌ রাজ্যের বাজারে তা যাচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৪

— প্রতীকী চিত্র।

গত বছর আচমকাই বাজারে আলুর দাম বেড়ে গিয়েছিল। এ বারে তাই রবি মরসুমের শুরুতেই সতর্ক হচ্ছে সরকার। আগামী দিনে বাজারে ন্যায্য মূল্যে আলুর জোগান পর্যাপ্ত রাখতে সরকারি স্তরে তৎপরতা শুরু হয়েছে। সরকারি সূত্রের খবর, হিমঘরগুলির ৩০ শতাংশ জায়গা আলুচাষিদের জন্য এ বছরেও বরাদ্দ করা হচ্ছে। যাতে উৎপাদনের পরে চাষিরা পর্যাপ্ত পরিমাণে আলু হিমঘরে রাখতে পারেন। জায়গার অভাবে যেন আর্থিক ক্ষতি করে কম দামে চাষিরা ফড়েদের কাছে আলু বিক্রি করতে বাধ্য না হন।

উল্লেখ্য, গত বছর রাজ্যে ১৪৬ লক্ষ মেট্রিক টন আলুর ফলন হয়েছিল। এ বারে ফলন আরও বেড়েছে বলে দাবি কৃষি দফতরের। তারা জানাচ্ছে, ইতিমধ্যে পোখরাজ আলুর ফলন শুরু হয়ে গিয়েছে। ভিন্‌ রাজ্যের বাজারে তা যাচ্ছে। গত বছর আচমকাই বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় রাজ্য সরকার ভিন্‌ রাজ্যে কিছু দিনের জন্য আলু পাঠানো বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। সূত্রের খবর, এর জন্য গত বছর থেকে হিমঘরে আলু মজুত করে রাখার দিনক্ষণও নির্ধারিত করে দেওয়া হয়েছিল। এ বারেও তেমনটাই করা হতে পারে বলে খবর। আলু দীর্ঘদিন হিমঘরে মজুত করে বাজারে চাহিদা তৈরি করে যাতে কালোবাজারি না করা যায়, তাই এই ব্যবস্থা বলে সরকারি সূত্রের দাবি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Potato Price Price Hike Potatoes Potato

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy