ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) সংক্রান্ত শুনানিতে একাধিক প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্র-সহ রাজ্যের বিভিন্ন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসে (ইআরও) অনুষ্ঠিত শুনানিতে ভোটারদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়েছে ওই অভিযোগপত্রে।
কংগ্রেসের দাবি, বর্তমানে বহু ক্ষেত্রে শুনানি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের যে নথি দেওয়া হচ্ছে, তা অসম্পূর্ণ। নথিতে শুনানির তারিখ ও সময়ের উল্লেখ না থাকায় শুনানির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে কোনও ডিজিটাল বা ম্যানুয়াল স্বীকৃতি না দেওয়াও নিয়মবিরুদ্ধ বলে অভিযোগ। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, শুনানির নোটিস যথাসময়ে ভোটারদের কাছে পৌঁছোচ্ছে না। নিয়ম অনুযায়ী ৫–৭ দিন আগে নোটিস দেওয়ার কথা থাকলেও, অনেক ক্ষেত্রে মাত্র ২৪–৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়া হচ্ছে। এর ফলে প্রবীণ নাগরিক, অন্তঃসত্ত্বা মহিলা ও কর্মরত ব্যক্তিদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।
আরও পড়ুন:
এ ছাড়াও, স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে শুনানির সময়সূচি আগাম ও স্বচ্ছ ভাবে ভাগ করে নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। এতে নির্বাচনী প্রক্রিয়ার উপর নজরদারি ব্যাহত হচ্ছে বলে দাবি কংগ্রেসের। দলটির পক্ষ থেকে বিশেষ ভাবে প্রবীণ, অসুস্থ ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের জন্য মানবিক বিবেচনার দাবি জানানো হয়েছে। প্রয়োজনে মোবাইল ইউনিট গড়ে ও বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি প্রশান্ত দত্ত এবং সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা