Advertisement
E-Paper

বিকল কো-উইন পোর্টাল, বুধবার বিকেলে থমকে গেল তৃতীয় দফার টিকাকরণের নাম নথিভুক্তি

বুধবার বিকেল ৪ টে নাগাদ কো-উইন পোর্টালে প্রযুক্তিগত ত্রুটির কারণে টিকাকরণ সংক্রান্ত নাম নথিভুক্তিকরণের কাজ বন্ধ হয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৬:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তৃতীয় দফার টিকাকরণের নাম নথিভুক্তিকরণের গোড়াতেই প্রযুক্তিগত ত্রুটির কারণে বিকল হল সরকারি কো-উইন পোর্টাল। বুধবার বিকেল ৪ টে নাগাদ এ সংক্রান্ত পোর্টালটিতে নাম নথিভুক্তি বন্ধ হয়ে যায়।

করোনা টিকা নিতে হলে ‘কো-উইন’ অ্যাপে নামধাম নথিবদ্ধ (রেজিস্ট্রেশন) করানো ছাড়া কোনও উপায় নেই। ওই অ্যাপ কাজ না করায় বিপাকে পড়েন বহু মানুষ। ১ মে থেকে ১৮ বছর এবং তার বেশি বয়সিদের টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সে জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু গোড়াতেই সেই উদ্যোগে বাধ সাধল প্রযুক্তিগত ত্রুটি।

Corona Coronavirus in West Bengal COVID-19 coronavirus Coronavirus in India CoWin App CoWin Covid-19 vaccination Corona Vaccination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy