Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: টানা ১০ দিন কোভিডে মৃত্যু শূন্য রাজ্যে, বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২৩:০৮

ফাইল চিত্র।

বৃহস্পতিবার সামান্য কমলেও শুক্রবার বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, নতুন সংক্রমণ পঞ্চাশের নীচেই রয়েছে। এই নিয়ে পর পর ১০ দিন রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৩৮৯।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৩৮।

রাজ্যে করোনা সংক্রমণ কমে আসায় বৃহস্পতিবার নৈশ কার্ফু তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত বলবৎ হয়েছে।

তবে নৈশ কার্ফু উঠে গেলেও, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম আগের মতোই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবারের নির্দেশিকায়। পাশাপাশি নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিডবিধি মেনে কাজ করতে হবে।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy