Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে করোনায় নতুন আক্রান্ত ৩১, কমল দৈনিক কোভিড পরীক্ষার সংখ্যা

এই মুহূর্তে ৪১১ জন সক্রিয় রোগী রয়েছেন। তার মধ্যে নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ৩৯২ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ২১:৪৩

প্রতীকী ছবি।

রাজ্য জুড়ে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কমেছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন আক্রান্ত। যদিও দৈনিক পরীক্ষার সংখ্যা নিম্নমুখী হয়েছে। তবে ওই সময়ের মধ্যে কোনও রোগীর মৃত্যু হয়নি।

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১। তবে এই মুহূর্তে ৪১১ জন সক্রিয় রোগী রয়েছেন। তার মধ্যে নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ৩৯২ জন। হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২০,১৮,৪০৫। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯,৯৬,৭৯২ জন।

গত ২৪ ঘণ্টায় রোগীমৃত্যুর সংখ্যা শূন্য। তবে কোভিডের জেরে এখনও পর্যন্ত ২১,২০২ জন মারা গিয়েছেন।

স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬,১৯৯টি কোভিড পরীক্ষা করানো হয়েছে। তার মধ্যে দৈনিক সংক্রমণের হার ০.৫০ শতাংশ।

COVID-19 Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy