সোমবার কমল রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কমতে কমতে পৌঁছে গেল দশের কাছাকাছি। তবে, বেড়েছে দৈনিক সংক্রমণের হার। সেই সঙ্গে রাজ্যে আরও কিছুটা কমল সক্রিয় রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যুর হয়নি।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৬৯৫ জন।
এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট মৃত ২১ হাজার ২০০ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে হল ০.২১ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৪৩৭।