Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে সংক্রমণের হার আবার বাড়ল, তবে দৈনিক আক্রান্ত কমে হল ২০০

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১১ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে চার জনের। সোমবার সংক্রমণমুক্ত হয়েছেন এক হাজার ২৮৬ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৪
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

টানা চার দিন কমল রাজ্যে দৈনিক আক্রান্তের সং‌খ্যা। রাজ্যের ১৮ জেলায় নতুন সংক্রমণ দশের কম। অন্য দিকে, দৈনিক সংক্রমণের হার সামান্য বাড়ালেও এক শতাংশের নীচেই থাকল। কমেছে দৈনিক মৃত্যু।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০০ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে মহানগরী। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ ছাড়া, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা আর নদিয়া এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে দৈনিক আক্রান্ত দশের সামান্য বেশি। বাকি সব জেলায় তা দশের নীচে।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১১ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে চার জনের। সোমবার সংক্রমণমুক্ত হয়েছেন

এক হাজার ২৮৬ জন। রাজ্যে সংক্রমণের হার সামান্য বেড়ে হল ০.৯৪ শতাংশ। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৪৪৩।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy