Advertisement
E-Paper

Coronavirus in west Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত কমল, সংক্রমণের হারের হ্রাস, মৃত্যু তিন জনের

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩৬ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৩
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। নতুন সংক্রমণ কমেছে কলকাতায়। তবে বেড়েছে উত্তর ২৪ পরগনায়। রাজ্যে কমেছে দৈনিক সংক্রমণের হারও।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩৬ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪৭ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিত তালিকায় শীর্ষে মহানগরী। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৩। তবে রাজ্যের বাকি জেলাগুলির নতুন সংক্রমণে বিশেষ তফাৎ দেখা গেল না বৃহস্পতিবারের তুলনায়।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে তিন জনের। এর মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এক জন করে কোভিড রোগী মারা গিয়েছেন। শুক্রবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ২৬৯ জন। সংক্রমণের হার সামান্য কমে হল ০.৮২ শতাংশ। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৫২।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy