Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে আবার কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, আবার কোভিডে মৃত্যু শূন্য

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে ১৮ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২৩:০৪

ফাইল চিত্র।

মঙ্গলবার সামান্য বাড়লেও বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার কমল। সেই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। তবে কোভিডে মৃত্যু আবার শূন্য। গত সাত দিন ধরে রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে ১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭৩৩ জন।

রাজ্যে কোভিডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২০০ জনের। রাজ্যে দৈনিক সংক্রমণের হার আবার কমে হল ০.১৭ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যাও কমে হল ৪০০।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy