Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যের সব জেলায় দৈনিক আক্রান্ত একশোর নীচে, সংক্রমণের হার আরও কমল, মৃত ২৫

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭২ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫০
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

রাজ্যে দৈনিক আক্রান্ত কমে সাতশোর নীচে নামল শনিবার। শুধু তাই নয়, রাজ্যের সব জেলায় দৈনিক আক্রান্ত একশোর নীচে। শনিবার রাজ্যে সংক্রমণের হার আরও কিছুটা কমল। তবে দেড় শতাংশের উপরেই রয়েছে। কমল দৈনিক মৃত্যু।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭২ জন। কলকাতায় আক্রান্ত ৮৯ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৮ জন। রাজ্যের আরও কোনও জেলায় দৈনিক আক্রান্ত একশোর কাছাকাছি নয়। তবে শুক্রবারের তুলনায় নতুন সংক্রমণ সামান্য বাড়ল দক্ষিণ ২৪ পরগনায়।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২৫ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ছ’জন। দক্ষিণ ২৪ পরগনায় চার জন এবং উত্তর ২৪ পরগনায় দু’জন। শনিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ১ হাজার ৩৪৭ জন। সংক্রমণের হার কমে হল ১.৬৫ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ১৩ হাজার ৪৮৪।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy