Advertisement
E-Paper

Coronavirus in west Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত আবার ১০০ ছাড়াল, বাড়ল সংক্রমণের হারও

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১১৪ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ২৩:৫৪

—ফাইল চিত্র।

টানা তিন দিন রাজ্যে দৈনিক আক্রান্ত একশোর নীচেই ছিল। বুধবার তা ফের এক লাফে অনেকটা বেড়ে ছাড়াল একশোর গণ্ডি। পাশাপাশিই, রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা।

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১১৪ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ২০ লক্ষ ১৬ হাজার ৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে এক জনের। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৮২ জন। বুধবার রাজ্যে সংক্রমণের হার বেড়ে দাঁড়াল ০.৪৯ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৩৬ জনের। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা বেড়ে হল এক হাজার ৫৬০।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy