Advertisement
E-Paper

রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়ে তিনশোর কাছে, কোভিডে মৃত্যু এক জনের

বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৯ হাজার ৯৫২ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৪

ফাইল চিত্র।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা বাড়ল। বেড়ে তা তিনশোর কাছে পৌঁছে গেল। দৈনিক সংক্রমণের হারও অনেকটা বাড়ল রাজ্যে। বেড়ে তা সাড়ে তিন শতাংশের কাছে পৌঁছে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে এক জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৯ হাজার ৯৫২ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৮ হাজার ৬৮ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৩.৪১ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৫১।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy