E-Paper

ডিএ-র বকেয়া মৃত কর্মীর নমিনিকে দিতে উদ্যোগী

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সময়ও বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৮:১৩

—প্রতীকী চিত্র।

সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ-র একাংশ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। এই পর্বে সরাসরি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে এবং পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া অর্থের একাংশ পাঠানো হচ্ছে। এ বার এই প্রক্রিয়ায় মৃত সরকারি কর্মী বা পেনশনভোগীদের যুক্ত করার সিদ্ধান্ত হল। এ নিয়ে হেল্পলাইন নম্বর (০৩৩-২২৫৩৫৪১৭) এবং ইমেল আইডি (ifms-wb@gov.in) প্রকাশ করা হয়েছে। সেখানে আবেদন করতে পারেন মৃত কর্মী বা পেনশনভোগীদের অ্যাকাউন্টে উল্লেখ থাকা উত্তরাধিকারী (নমিনি) এবং আইনি উত্তরাধিকারীরা।

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সময়ও বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে। সরাসরি সরকারি কর্মচারীদের (গ্রুপ-এ, বি এবং সি) প্রভিডেন্ট ফান্ডে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গ্রুপ-ডি ও পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা পাঠানো হবে। তবে ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে অনেক সরকারি কর্মচারী ও পেনশনভোগীর মৃত্যু হয়েছে। শীর্ষ কোর্টের নির্দেশ মানতে হলে তাঁদের বাদ দিয়ে এ কাজ করা সম্ভব নয়। ফলে সংশ্লিষ্টদের নমিনি ও আইনি উত্তরাধিকারীরা ফোন নম্বর বা ইমেল আইডি-তে যোগাযোগ করে আবেদন করতে পারবেন উপযুক্ত নথি-প্রমাণ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য-সহ। ডিএ-র ক্ষেত্রে মৃত কর্মীর শেষ কর্মস্থলের বিভাগীয় প্রধান ও ডিয়ারনেস রিলিফের (যা পেনশনভোগীদের জন্য) ক্ষেত্রে পেনশন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের পরে ১৮০ দিনের মধ্যে। এ ক্ষেত্রে নমিনির নাম সরকারের কাছে নথিভুক্ত থাকলে তাঁকেই বকেয়ার অর্থ দেওয়া হবে। আর নমিনি নথিবদ্ধ না থাকলে তা পাওয়ার কথা আইনি উত্তরাধিকারীদের।

২০১৫ সালের আগে মৃত কর্মীদের ক্ষেত্রে ই-সার্ভিস বুক অনুযায়ী হিসাব কষা হবে। আর ২০১৫ সালের পরের ক্ষেত্রে সরকারের অনলাইন পদ্ধতির ভিত্তিতেই বকেয়া নির্ধারিত হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

DA

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy